- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সিলেট প্রতিনিধি
: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সিলেট নগরীর তালতলার হোটেল সুফিয়া থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে হোটেল সুফিয়ায় আকস্মিক অভিযান চালায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারী ও তিন পুরুষসহ মোট পাঁচজনকে আ’টক করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার আরপিন নগর গ্রামের আলমাছের ছেলে শেখ রুমেল (২৮), ঈশ্বরগঞ্জ থানার -দূর্গাপুর গ্রামের আহমদ আলীর ছেলে মো. খোকন ভূইয়া (৪০), গোয়াইনঘাট থানার পাঁচপাড়া গ্রামেসর হাবিবুর রহমানের ছেলে আবু সুফিয়ান (১৯), ফুলবাড়িয়া থানার নয়াপাড়া গ্রামের মৃত হাকিমের কন্যা আশামনি (২৫) ও বাকেরগঞ্জ থানার রুকন উদ্দিন গ্রামের বেলায়েতের কন্যা রিয়া আক্তার (২৪।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.