- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ তোলা পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল করিমের (সাইফ আমিন) বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। এর আগে একই অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে হুই
প ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেন।
মামলার বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে আগামী ২৯ অক্টোবর ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল করিম (সাইফ আমিন) বর্তমানে এয়ারপোর্টের আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত আছেন। তিনি ফেনী সদর থানার পশ্চিম উকিলপাড়া গ্রামের আমিনুল হক ভূঁইয়ার ছেলে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ পরিদর্শক সাইফুল আমিন অভিযোগ করেন- চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন। তার ওই ফেসবুক স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। মূলধারার গণমাধ্যমে এটা নিয়ে সংবাদ হয়।
মামলা বলা হয়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে বাদীর কোথাও নাম আসেনি। তাই বাদীর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যা প্রকাশের মাধ্যমে বাদীর সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.