বাঘায় অপহৃত দুই যুবক ও মোটর সাইকেল কাউন্সিলরের বাড়ী থেকে উদ্ধার, তিনজন আটক

বাঘা,প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় র ্যাব পরিচয়ে দুই সহদর ভাইকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় সম্পৃক্ত থাকার অপরাধে একজন পৌরকাউন্সিলর সহ তিনজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ।সেই সাথে অপহৃত দুই ভাই ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।২৬\০৯\২০১৯ ইং বৃহষ্প্রতিবার রাতে বাঘা উপজেলার মশিদপুর এলাকায় এঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানায়,২৬\০৯\২০১৯ ইং বৃহষ্প্রতিবার রাজশাহী থেকে দুই লক্ষ টাকা দিয়ে নতুন এইচ পাওয়ার (১৬৫সিসি) মোটর সাইকেল কিনে বাড়ী ফিরছিল বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের বাদশা আলমের দুই ছেলে রহিম (৩০) ও রূবেল (২৫)। বিকেল ৪টার দিকে বাঘা উপজেলার কলিগ্রাম সড়কঘাট এলাকায় পৌঁছালে ইমদাদুল হকের ছেলে পলাশ(২৫)এর নেতৃত্বে তিনজন যুবক র ্যাব পরিচয়ে   পথরোধ করে।এর পর রুবেলের কাছে থাকা মোবাইল নিয়ে চেক করে অশ্লিল ভিডিও পাওয়ার দাবি করে ভ্রাম্যমান আদালতে তিন লক্ষ টাকা জরিমানা করার হুমকি দেয়।
এ সময় র ্যাব পরিচয় দানকারীদের হাতে পায়ে ধরলে তখন তারা নতুন কৌশল করে মোটর সাইকেল,নগদ ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এরপর সহদর দুই ভাইকে পার্শ্ববর্তী মশিদপুর এলাকায় নিয়ে যায়।সেখানে তাদের সাথে যোগ দেয় তজিমুদ্দিনের ছেলে আলী হোসেন (২২) ৯ নং ওয়ার্ড কাউন্সিলরের ছেলে সবুজ(৩০) ও সাজেদুল ইসলাম(২৩) নামে আরেক জন।তারা রহিম ও রুবেলকে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফের বাড়ীতে নিয়ে গিয়ে আটকে রেখে বেধড়ক পিটিয়ে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।অবশেষে প্রাণে বাঁচার আশায় রহিম ও রুবেল নিরুপায় হয়ে তাদের বোন মর্জিনা বেগমের কাছে মিনহাজুল নামের বিকাশ এজেন্ট যার নম্বর (01744827777) দুই লক্ষ টাকা পাঠাতে বলে।মর্জিনা বেগম তাৎক্ষনিক রাতেই বিষয়টি বাঘা থানায় জানায়।
ঘটনাটি শোনার সাথে সাথেই বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিকাশ নম্বরে ফোন করেন।তখন বিকাশ ব্যবসায়ী মিনহাজুল ইসলাম জানায়,তার দোকান রাজশাহীর সাহেব বাজার এলাকায়।তাৎক্ষনিক ওসি মোবাইল ট্র্যাকিং করে বাঘার বিকাশ ব্যবসায়ী মিনহাজুল ইসলামকে খুঁজে বের করে।তার স্বীকারোক্তির ভিত্তিতে মশিদপুর গ্রামের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেনের বাড়ী থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ অপহৃত দুই ভাইকে উদ্ধার করে।
এ সময় ঘটনায় জড়িত থাকার অপরাধে নেশাগ্রস্থ অবস্থায় বাঘা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসন,আলী হোসেন ও বিকাশ ব্যবসায়ী মিনহাজুল ইসলামকে গ্রেফতার করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)নজরুল ইসলাম জানান,মর্জিনা বেগম নামে এক নারী বৃহষ্প্রতিবার রাতে তার দুই ভাইকে মোটরসাইকেলসহ অপহরণ করা হয়েছে মর্মে ৬ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয় ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে আটক করেছে।আটককৃতদের শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.