চাঁদপুর মতলবে অবৈধ ড্রেজারের কবলে চাপাতিলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

স্বাধীন বাংলা নিউজ টিভি স্টাফ রিপোর্টার মোঃতপছিল হাছানঃ
চাঁদপুর মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতিয়া খান বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পাশে অবৈধ মিনি কাটিং ড্রেজার দিয়ে মাটি বিক্রী করছেন এক প্রভাবশালী ।
সরজমিনে দেখা যায় ওই বিদ্যালয়ের পুর্ব পাশে জমি থেকে মাটি বিক্রী করছেন এলাকার খান বাড়ীর মৃত আলী নেওয়াজ খানের ছেলে আবুল খায়ের ও তার ছেলে শাহাদাত হোসেন ।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ খান ও প্রধান শিক্ষক ছানাউল্লাসহ এলাকাবাসীরা  ওই স্হানে থেকে  মাটি কাটতে বাধা দেয় ।
কিন্তু তারা সকলের বাধা উপেক্ষা করে  সরকারী আইন অমান্য করে প্রশাষনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের ইচ্ছে মত মাটি বিক্রী করে আসছে ।
এছাড়াও নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন বিলে প্রায় ১০ থেকে ১৫টি অবৈধ ড্রেজার দিয়ে ফসলী জমি নষ্ট করা হচ্ছে তাই এলাকাবাসী ও অভিবাবকরা  বিদ্যালয়টি রক্ষার সার্থে  সংশিষ্ঠ কতৃপক্ষের  দৃষ্টি কামনা করেন ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.