দুর্গাপুরে দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে মোট ০৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। এতে সভাপতি মো. মামুনুর রশীদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন। কমিটি অন্যান্য পদ কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আনোয়ারা বেগম। এ সময় নির্বাচনী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন দলিল লিখক, মীর্জা হারিজ বেগ, এস.এম আবুল কাশেম, আতাউর রহমান, শওকত আলী, মো. আবুল কাশেম। অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আ‘লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, উপজেলা সাব-রেজিস্টার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত বাবুল উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.