- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুরে বেসরকারী সংস্থা ডিএসকে‘র হ্যালে আইএম ও সমৃদ্ধি প্রকল্পের আয়োজনে সোমবার ‘‘কণ্যা শিশুর অগ্রযাত্র-দেশের জন্য নতুন মাত্র’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে র্যলি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিএসকে প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপজেলা চত্তরে এক মানববন্ধ শেষে স্থানীয় আদিবাসী অডিটরিয়ামে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মো. নাসির উদ্দিন, প্রকল্প কর্মকর্মা রুপক সরকার, সাংবাদিক ধ্রুব সরকার প্রমূখ।
বক্তারা, বাল্য বিয়ে প্রতিরোধ, ইভটিজিং সহ কন্যা শিশুদের নিরাপত্তায় সকল কে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে উপরোক্ত বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে উপস্থিত সকলেই শপথ নেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.