কুড়িগ্রামের রৌমারীতে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামের রৌমারীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে নয়টার টার দিকে উপজেলার পাঁচ নাম্বারের মাথায় হানিফের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার ইজলামারী গ্রামের রিয়াজুলের ছেলে আব্দুল আজিজ (২১)।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, রৌমারী থানার তদন্ত অফিসার মোন্তাছির বিল্লাহ, এস আই রুহুল আমিন, এএসআই জাহাঙ্গীর, আঃ শহিদ, ছামচুল হক ও মাহমুদসহ ১২ সদস্যের পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচ নাম্বারের মাথায় হানিফের মুদি দোকানের সামনে অভিযান চালায়। এসময় দোকানের সামনে থাকা ঐ যবুকের কাছে থাকা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার কোর্টে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.