- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় একটি বাড়িতে জুয়া খেলার সময় কুড়িগ্রাম পৌরসভার এক কাউন্সিলরসহ ৬ জুয়ারুকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ সাত সহ¯্রাধিক টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ভোকেশনাল মোড় এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুর রহমানের বাড়িতে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর কাউন্সিলর কামরুজ্জামান মিন্টু, বাড়ির মালিক আব্দুর রহমান, আশরাফুজ্জামান ওরফে চাঁদ মিয়া, জিয়াউর রহমান, মাজেদুল হক ও আনোয়ারুল ইসলাম।
কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে বৃহস্পতিবার কোর্টে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.