- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগী সদস্যদের মাঝে গাছ বিক্রয়ের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম সমাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে ১১২জন সুফল ভোগির হাতে চেক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।
রংপুর বিভাগীয় বন কমর্কর্তা মতলুবুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম অতি: জেলা প্রশাসক হাফিজুর রহমান, অতি: পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা রহুল আমিন, সহকারী বন সরক্ষক কাশ্যাপি বিকাশ চন্দ্র।
আয়োজকরা জানান, ১৩ লক্ষ ১৬ হাজার ৭শত টাকার ৫৫% লভ্যাংশ মোট ১১২জন সুফল ভোগির মধ্যে ৭লক্ষ ৪ হাজার ৪শত ৪০ টাকা বিতরণ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.