- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ওয়াসীম আকরাম, লেবানন
লেবাননের বিভাগীয় শহর জুনিতে এক বাংলাদেশি পুরুষ কর্মী শনিবার সকালে নিহত হয়েছেন। তার নাম সুমন ভূইয়া, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার টিকোরিয়া গ্রামের সুলতান ভূইয়ার ছেলে।
জীবন-জীবিকার তাগিদে তিনি তিন বছর আগে লেবানন এসেছিলেন সুমন। তিনি জুনির বলাদিয়ায় রোড ক্লিনারের কাজ করতেন।
জানা যায়, সুমন রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিলেন, এ সময় হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে সাথে সাথে তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও লেবানন রেডক্রস সোসাইটি এসে তার লাশ উদ্ধার করেন। তার লাশ সাইদ লেবানন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুমনের মৃত্যুর খবরটি দেশের বাড়িতে জানাজানি হলে এলাকায় শোকের ছায়ায় আত্ম-চিৎকারে ফেটে পড়েন তার পরিবারের লোকজন। তার মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ বৈরুত দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.