- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদক
মহামারিতে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা রাজধানীর গুলশানের সৌদি কনস্যুলেট অফিসের সামনে ভিসা নবায়ন ও বিমানের টিকিট সংগ্রহ করতে ভিড় করেছেন। তবে সৌদি কনস্যুলেট জানিয়েছে, দূতাবাস নয়, অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন আবেদন করা যাবে।
রবিবার দেয়া হচ্ছে টোকেনধারী ৫০০ জনের টিকিট। নতুন করে টোকেন দেয়া হবে ৪ অক্টোবর থেকে। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের অগ্রাধিকার দিয়ে টিকিট দেয়া হচ্ছে।
গত ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রবিবার থেকে সৌদি দূতাবাস খুলবে। এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে।
সৌদি আরবে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকেট ইস্যু করবে। ভিসা সংগ্রহের সময় সৌদি দূতাবাসে বিশৃঙ্খলা না করার অনুরোধ করে মন্ত্রণালয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.