- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সুমন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অটোচালক আশরাফুলকে(৩০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হলদিয়া থেকে গোয়ালী মান্দ্রাগামী সড়কের চান খাঁর বাড়ীর সংলগ্ন ব্রীজের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ মাহফুজ আফজাল জানান, চালক আশরাফুলকে গলা কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। সেখানে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি। শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামের মোঃ সাইফুল এর ছেলে আশরাফুল

Comments are closed, but trackbacks and pingbacks are open.