সরিষাবাড়ীতে মুজিব শতবর্ষ উদযাপনে বিশাল জনসভা প্রধান অতিথি মির্জা আজম (এমপি)

সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সরিষাবাড়ী ৮নং মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার মাঠ প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের লৌহমানব, জামালপুরের গর্ব মির্জা আজম (এমপি), সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. বাকী বিল্লাহ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখা, ফারুক আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে জামালপুর-৪ সরিষাবাড়ী সংসদীয় আসনের সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান (এমপি) উপস্থিত থেকে বলেন, দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন আর হাত পাতার দেশ নয়।

পরিশেষে তিনি বলেন আগামী ৩০ জানুয়ারি সরিষাবাড়ী পৌরনির্বাচনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মনির উদ্দিন কে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। এর ধারাবাহিকতা রক্ষা এবং দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, আর তাই সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিপদের সময় আওয়ামী লীগই একমাত্র দল যারা ত্যাগ স্বীকার করে জনগণপর পাশে দাড়াঁয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তেজগাঁ কলেজের উপাধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুনুর রশীদ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.