সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ২৯৫ জন ঘর পেলো গৃহহীন পরিবার

সরিষাবাড়ী প্রতিনিধি ঃ “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে একসাথে ৬৬ হাজার ১৮৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে এ উপহার তুলে দেয়ার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেছেন। যার আলোকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিওযোগে সংযুক্ত থেকে অনুষ্ঠানটি পালন করা হয়েছে।

শনিবার(২৩ জানুয়ারি) সকাল ১১টায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ নবনির্মিত হলরুমে – ক-শ্রেণির (জমিও নাই, ঘরও নাই) ২৯৫ জন উপকারভোগী পরিবারের মাঝে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান (এমপি) জমির খতিয়ান, ডিসি আর, সনদ, ও অন্যান্য ডকুমেন্টস সহ উপহার তুলে দেন।

এসময় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে গৃহহীন, ভূমিহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন।ভূমিহীন ও গৃহহীনদের স্বপ্ন পূরণে সরকারের এই সাফল্য মুজিববর্ষকে ইতিহাসে মহিমান্বিত করে রাখবে বলে তিনি উল্লেখ করেন।

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সরিষাবাড়ী উপজেলায় ক-শ্রেণির ২৯৫ টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের তথ্যপ্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম, সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.