- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একঝাঁক তরুণ ও মেধাবী, ন্যায় নিষ্ঠাবান উদিয়মান সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব। এ ক্লাবের উপদেষ্টা হিসেবে আনিছুর রহমান এলিনকে পেয়ে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করেছেন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব।
বুধবার(২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব এর কার্যালয়ে উপদেষ্টা আনিছুর রহমান এলিনকে এ সন্মাননা স্মরক প্রদান করা হয়।
এ সময় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: গুলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা আনিছুর রহমান এলিন, সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান,কামরাবাদ উইপি,সরিষাবাড়ী এবং বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর ঐশী সিটি সেন্টার,ঢাকা।
এসময় আরোও উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জামাল প্লাবন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম খোকন, কার্য নির্বাহী সদস্য রাজু আহমেদ রনি, মেহেদী হাসান ও রফিকুল ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আনিছুর রহমান এলিন বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হলো সাংবাদিকতা । অন্যায়ের কাছে মাথা নত করা সাংবাদিকের নৈতিকতা নয়। আপনারা তারুণ্যের উদ্দীপ্ত উদিয়মান সূর্য । আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ায় এবং আমাকে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা করায় ,আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং চিরকৃতজ্ঞ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.