- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চা বাগানে মদ পান করা ওরা ১১ জন পুলিশের খাঁচায় আটক হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) রাতে মাথিউড়া চা বাগান থেকে মদ্যপ অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মােঃ সুফিয়ান (৫৫ ), মােঃ শাহিনুল ইসলাম (৪১), আব্দুল শুকুর (৪০), শিপন মিয়া (৩০), ননী গােপাল দেব (৪০), মােঃ আব্দুল মন্নান (৪৯), মােঃ মনির (৫০), ননী গােপাল দেব (৪৭), চন্দন কর (২২), নিকিজ কর (৩৫), মােঃ টিপু মিয়া (৪৮)।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাথিউড়া বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে তাদের আটক করা হয়।
ওসি আরোও জানান, এ ব্যাপারে রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.