- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

আবদুল কাদির, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় আগুনে পুড়ে রঙ্গির মা (৯০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখরিয়া গ্রামে।
খোঁজ নিয়ে জানাযায়, উল্লিখিত গ্রামের মৃত কাদির খানের নিঃসন্তান স্ত্রী রঙ্গির মা একটি খুপরি ঘরে বসবাস করতেন এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভিক্ষাবৃত্তি করে তার আহার জুটত। ঘটনার দিন ভিক্ষাবৃত্তি শেষে বাড়ি ফিরে কেরোসিনের কুপিবাতি জালিয়ে তার আলোতে ভিক্ষার চাল পরিমাপ করছিলেন।
এ সময় কুপি বাতির আগুন প্রথমে মশারিতে লেগে পরে কাঁথা-বালিশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ভিক্ষুক রঙ্গির মার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। এক্ষেত্রে রাত সাড়ে বারোটায় তার মৃত্যু হয়। পরদিন বুধবার দুপুরে গ্রামবাসী রঙ্গির মা’র দাফন সম্পন্ন করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.