- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি চারজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। আটজনের মধ্যে পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অন্য তিনজন রাজশাহীর বাসিন্দা।
শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আটজন মারা গেছেন। হাসপাতালের করোনা ওয়ার্ড ২৯ নম্বরে মারা গেছেন ছয়জন। এছাড়া ৩৯ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে একজন করে করে মারা গেছেন। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে প্রাণঘাতি করোনা সংক্রমণে। বাকি চারজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন আরও ১৬ জন। এর মধ্যে ১০ জন রাজশাহীর, পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা। এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২২৪ জন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.