- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় আট হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প পানবাজার এলাকা এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
আটককৃতরা হলেন- উখিয়া ৯নং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিস (১৯), মো. সেলিম (১৮) ও সুরা খাতুন (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, উখিয়া পানবাজার এলাকায় ক্যাম্পের একটি ঘরে মাদক চালান মজুতের খবরে পুলিশের একটি দল মো. ইদ্রিসের বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মো. ইদ্রিসের দেওয়া তথ্য অনুসারে ক্যাম্প ১০ এর বাসিন্দা মো. সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে তিনটি সোনার বার, চারটি আংটিসহ ৪৭ ভরি স্বর্ণ ও মাদক বিক্রির ৫৬ হাজার টাকাসহ সেলিম এবং তার মা সুরা খাতুনকে আটক করা হয়। আটক তিন রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.