- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অনিয়মিত তিনি। কিন্তু নিজের বোল্ড লুকে ফটোশুটে ভক্তদের মনে ঝড় তোলেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। এবার অবকাশ যাপনে গিয়ে সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি।
মালদ্বীপের সৈকতে কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন রুনা। নীল জলের সঙ্গে লাল পোশাকের ছবি তার ভক্তদের যেন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। ছবিগুলো আপলোড করার পর থেকে লাইক কমেন্টস করেছেন তার ভক্তরা।
ছবি দেখে বোঝা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী চিল মুডে রয়েছেন। কিছুদিন আগে তিনি জানিয়েছেন গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করতে চাচ্ছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি
ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।
অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন

Comments are closed, but trackbacks and pingbacks are open.