- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বাংলা নতুন বছরের (১৪৩০) যাত্রা শুরু মাত্র একদিন পরই। নব উদ্যমে নববর্ষকে বরণ করে নিতে বরাবরের মত এবারও প্রস্তুতি নিচ্ছে বাঙালি। বৈশাখী আয়োজনের বড় অনুষঙ্গ হয়ে থাকে বাংলা গান। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশে তেমন হয় না বললেই চলে।
তবে অপু বিশ্বাস প্রযোজিত ‘লালশাড়ি’ সিনেমার প্রথম গানে পাওয়া গেল বাংলার এই উৎসবের মেজাজ। মঙ্গলবার রাতে ‘টাইগার মিডিয়া’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
সিনেমাটির পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। নির্মাতার নিজের লেখা বৈশাখকেন্দ্রীক এই গানটিতে বৈশাখী মেজাজে পাওয়া গেছে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অপু বিশ্বাস, সাইমন সাদিক, সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েলদের।

‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটিতে সুর ও সংগীত করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসী মোশাররফ।
‘লাল শাড়ি’ ঈদে মুক্তি পাবে, এমন আশাই করছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তবে এটি যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তাই মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। সে প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
নির্মাতা আরও বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’

Comments are closed, but trackbacks and pingbacks are open.