- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রেজাউল ইসলমা মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘর উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটখাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে।
রুহিয়া থানা পুলিশের তত্ত্বাধানে নবনির্মিত নান্দনিক গোল ঘর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শনিবার সকালে এসব কথা বলেন।
গোল ঘর উদ্বোধনের শেষে ২ নং আখানগর ইউনিয়নে আগুনে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোহেল রানা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, রুহিয়া থানার ওসি তদন্ত শহীদুর রহমান, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কুদরত আলী প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.