সরিষাবাড়ীতে পশুখাদ্য ও মাংসজাত পণ্যের বিষয়ে ভ্রাম্যমান আদালত 

 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার

আরামনগর বাজারে পশুখাদ্য ও মাংসজাত পণ্যের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মঙ্গলবার ( ৯মে ) সকালে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূৃমি) মোঃ সাদ্দাম হোসেন,  উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা  ও সরিষাবাড়ী থানা পুলিশ আদালত পরিচালনায় সহায়তা করেন। আদালত পরিচালনাকালে দেখা যায় গরুর বাসী মাংস দোকানে বিক্রী হচ্ছে, পশুখাদ্যে বিক্রির অনুমোদন নেই দোকানে, তামাকপণ্যের প্রচারনা করা হচ্ছে।  আদালত দোষী ব্যাক্তিতের আর্থিক জরিমানা প্রদান করেন। আদালতের এ ধারা চলমান থাকবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.