Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় রাতের আধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে একজন নিহত ও অন্য একজন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন ফকির আহমদ (৫০) ও আহত ব্যক্তি হলেন আরমান উদ্দিন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিল। গত শুক্রবার রাতেও ৩জন শ্রমিককে মাটি কাটতে নিয়োগ করে তারা। এসময় পাহাড় থেকে মাটি পড়ে ফকির আহমদ ও আরমান উদ্দিনের উপর চাপা পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেন। পরে পাশ্ববর্তী পদুয়া হাসপাতালে নিলে চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক বলেন, রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে, এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.