- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী) ঃ সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয় সামনে ফলজ,বনজ,ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মায়া বেগম,উপজেলা প্রশিক্ষক এরশাদুজ্জামান,উপজেলা প্রশিক্ষিকা নুরুন্নাহার বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার গন। উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মায়া বেগম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারাদেশে আনসার ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এছাড়াও এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.