- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

পৃথিবীর যেখানেই গাছ কাটা হচ্ছে, পাখিদের আবাসন ধ্বংস করা হচ্ছে সেখানেই প্রশ্ন উঠুক। গানের মাধ্যমেই এমন বার্তা নিয়ে হাজির ব্যান্ড ‘তারুণ্য’। দেশীয় এই ব্যান্ডটি নিয়ে এলো নতুন একটি মৌলিক গান।
‘কাক এর গান’ শিরোনামের গানটির কথা এবং সুর করেছেন তারুণ্য হীরা। সঙ্গীতায়োজন তারুণ্য ব্যান্ডের সদস্যদের, যেখানে বেইজ গিটারে রয়েছেন ম্যাক সজিব এবং গিটারে আছেন ওয়ার্দা তুন চৌধুরী।
গানটি সম্পর্কে ব্যান্ডের ভোকালিস্ট তারুণ্য হীরা বলেন, ‘আমরা তিন জন নিজেদেরকে কাক ভেবেই এই গানটি করেছি। নোংরা গলি কিংবা শহুরে রাস্তার যে প্রাচীন গাছটিতে আমাদের বাসাটি ছিল, আধুনিকতার নামে সেই গাছটিকে কেটে ফেলে সেখানে গড়ে উঠেছে উঁচু দালান। পৃথিবীটা তো সবার, এখানে তো সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে। এই গানটির আরেকটি আকর্ষণীয় ব্যাপার হল, সম্পূর্ণ ভিডিওটি তৈরি হয়েছে আনকাট প্রসেসে।’
শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ওয়ান টেক (আনকাট) মিউজিক ভিডিও খুবই বিরল। ‘তারুণ্য’র প্রথম মৌলিক গান সেরকম একটি ব্যতিক্রমী ভিডিও দিয়েই শুরু করেছেন পরিচালক পার্থ পৌলিনিউস ফলিয়া, প্রযোজনায় ছিলেন সৈয়দ আবু রায়হান।
গানটির আর্ট ডিরেক্টর এবং ডিওপি ছিলেন সোহান আহমেদ এবং তারিকুল হক শুভ। অডিও মিক্স-মাস্টারিং করেছেন আজিফ আলম। দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে রবিবার গানটি মুক্তি পেয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.