ঠাকুরগাঁও রুহিয়ায় পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মহারানী(৪) ও সম্পদ কুমার বর্মন(৭) উক্ত গ্রামের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান।

মৃত শিশুদের পিতা দয়াল চন্দ্র বর্মন বলেন, আমি দুপুরে করলার মাচা তৈরি করতে করলা খেতে যাই। আমার পিছনে পিছনে সেখানে বাচ্চা দুটো যায়। আমি একটু পরে একটা কাজে বাড়িতে ফিরে আসি এবং কিছুক্ষণ পর আবার করলা ক্ষেতে যাই গিয়ে দেখি বাচ্চা দুটো নেই। আমি ও স্থানীয় কয়েকজন মিলে অনেক খোঁজা খুঁজির পরে পাশের পুকুরে জাল ফেলে মৃত অবস্থায় সন্তান দুটোকে উদ্ধার করি।

সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান বলেন, সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান পুকুরে ডুবে মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি আসলে অনেক দুঃখজনক। কারণ একই পরিবারের দুটি সন্তান। ইতিমধ্যে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.