Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

শামীম খান জনী,ঝিনাইদহ ঝিনাদহের মহেশপুরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে সামাদ আলী(৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধর করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার আজমপুর ইউপির মদনপুর গ্রামের বেলে মাঠের আমন ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ সামাদ আলী একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও তার পরিবার সূত্রে জানাযায় ,গত শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে বের হন তিনি। পরে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাÑখোঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। সকালে জমির মালি ধান ক্ষেতে মধ্যে লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ সনাক্ত করে। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যু কারন নিশ্চিত করা যাবে বলেও জানায় পুলিশ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.