- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ব্যক্তিজীবনে অনেক নারীর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। কিন্তু তাদের থেকে কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি তিনি। তবুও এই প্রেমের সম্পর্কে নিজেকে সৎ বলে উল্লেখ করেছেন এই বলিউড অভিনেতা। খবর টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের প্রসঙ্গে কথা বলেন তিনি। বিবেক জানান তার অনেক প্রেমিকা ছিল। যারমধ্যে নাম রয়েছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও ছিল তার প্রেমের সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এরজন্য হত্যার হুমকিও তিনি পেয়েছেন।
এছাড়া অন্যান্য সম্পর্কে আর কোনো ইস্যু তৈরি হয়নি। বিবেকের ভাষ্যমতে, এই প্রেমের সম্পর্কগুলোতে তিনি অসৎ ছিলেন না। কারণ তিনি কাউকেই বিয়ের প্রতিশ্রুতি দেননি। সব প্রেমিকাকেই নাকি বিবেক বলেছিলেন তিনি এই সম্পর্ক নিয়ে সিরিয়াস নন।
অবশেষে ২০১০ সালে ভারতের কর্ণাটকের সাবেক মন্ত্রী জীবরাজ আলমার মেয়ে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন। এই দম্পতি এখন দুই ছেলে-মেয়ের বাবা-মা। বিবেক ওবেরয়ের এই বিয়েতে বিবেকের সাবেক অনেক প্রেমিকাও এসেছিলেন বলে জানান বিবেক।



Comments are closed, but trackbacks and pingbacks are open.