- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

হঠাৎ করেই দুটি গাড়ি বিক্রি করবেন বলে ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ব্যবহৃত গাড়ি দুটির ছবি ও ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন তিনি।
অভিনেতার পোস্টে দেখা যায়, ২০০৪ সালের মডেলের একটি টয়োটা জিপ গাড়ি বিক্রি করবেন। এছাড়া ২০১৫ সালের হুন্দাই মডেলের একটি মাইক্রোবাসও বিক্রি করবেন তিনি।
এ নায়ক গাড়ি দুটি কিনতে আগ্রহী ক্রেতাদের মাহির নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা বলেছেন। পোস্টে ওই ব্যক্তির ফোন নম্বরও যুক্ত করেছেন ‘দিন : দ্য ডে’ সিনেমার অভিনেতা।
হঠাৎ করে কেন নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির ঘোষণা দিলেন অনন্ত জলিল―এ প্রশ্ন অনেকের। তবে জানা গেছে, গাড়ি দুটি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করতেন তিনি। ধারণা করা হচ্ছে, নতুন গাড়ি কিনবেন বলে পুরনো মডেলের গাড়ি দুটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা।
এদিকে শিগগিরই অনন্ত জলিলের ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা মুক্তি পেতে পারে। এতে অভিনয় করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। এছাড়াও রয়েছেন বলিউড অভিনেতা দুলহান সিং, অরুণ অরোয়া ও প্রদীপ রাওয়াত। আরও রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীরা

Comments are closed, but trackbacks and pingbacks are open.