- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
গৃহবধূকে জিম্মি করে দিনের পর দিন সংঘবদ্ধ ধর্ষণ, অবশেষে আত্মহত্যা।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক গৃহবধূকে জিম্মি করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ গ্রুপের বিরুদ্ধে। পরে লোকলজ্জার ভয়ে স্বামী-স্ত্রী বিষপান করে আত্মাহত্যার চেষ্টা করেন। বিষপানে স্ত্রী মারা গেলেও স্বামী বেঁচে আছেন।
গত বুধবার (২৯ মে) দুপুরের দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার নিজ বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়। তবে ঘটনার দুদিন অতিবাহিত হলেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে জহির মন্ডলপাড়া গ্রামের জয়নাল আলীর কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন ওই দম্পতি। কিন্তু ধারের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারায় পাওনাদার টাকা চেয়ে বসেন। টাকা নেই বলে জানান তারা। কিছু দিন পর টাকাটা পরিশোধ করবেন বলে জানান। কিন্তু পাওনাদার তার টাকা পুনরায় চেয়ে বসেন এবং টাকা না দিতে পারায় ভুক্তভোগী গৃহবধূকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। পরিবার অভাবগ্রস্ত হওয়ায় তার প্রস্তাব মেনে নেন তিনি এবং জয়নালের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে জয়নাল তার সঙ্গে শুক্কুর আলী নামে একজনকে নিয়ে এসে শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে তারা দুজন আবারও সোলেমান নামে আরেকজনকে সঙ্গে নিয়ে এসে শারীরিক সম্পর্ক করেন এবং সোলেমান গোপনে ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে সোলেমান ফের শারীরিক সম্পর্ক করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.