সরিষাবাড়ীতে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় লাখো জনতার ঢল

স্টাফ রিপোর্টার,:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে ৪০ তম ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুক্রবার(২০ ডিসেম্বর ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগীতায় রমজান আলী’র সভাপতিত্বে আরিফ হোসেন এর সঞ্চালনায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। এ সময় তার সহধর্মীনী মেহজাবিন আক্তার, ডাঃ কামরুল ইসলাম সহ এলাকার জনপ্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন।
ঘোড়া দৌড় প্রতিযোগীতার উদ্ধোধক হিসেবে ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোরশেদ আলম উপস্থিত ছিলেন । উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগীতার বিশেষ অতিথিবৃন্দ, স্বেচ্ছা সেবক সহ ঘোড়া দৌড় দেখতে বিভ্ন্নি এলাকা থেকে থেকে আসা লাখো জনতার ঢল পড়ে। ঘোড়া দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে আগত ২০টি ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশ নেয়।
ঘোড়া দৌড়ে চ্যাম্পিয়ন ১ম গ্রুপে প্রথম স্থান অর্জন করেন কবীর হোসেন, ২য় স্থান সাইফুল দর্জী, চ্যাস্পিয়ন ২য় গ্রুপে ১ম সাইফুল ইসলাম দর্জী , দ্বিতীয় স্থান নজরুল ইসলাম অর্জন করেন। এবং অংশগ্রহণকারীদের সম্মানজনক পুরস্কার বিতরণ করেন। উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগীতা সুন্দও পরিবেশে উপভোগ করেছেন বিীভন্ন বয়সী নারী-পুরুষগন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.