জামালপুরে আধুনিক নাট্য চর্চার পথপদর্শক থিয়েটার অঙ্গন এর আয়োজনে অভিনয় কর্মশালা, আমার অংশগ্রহণ আমার অর্জন
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ মোফাজ্জল হোসেন
জামালপুরে আধুনিক নাট্য চর্চার পথপদর্শক থিয়েটার অঙ্গন এর আয়োজনে অভিনয় কর্মশালা, আমার অংশগ্রহণ আমার অর্জন।
প্রশিক্ষক তনিমা সাহা কর্মশালার পঞ্চম এবং ষষ্ঠ দিনের রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি ধ্বনি বা বর্ণ উচ্চারণে্র স্থান সহ ব্যঞ্জনবর্ণে শুদ্ধ উচ্চারণ, স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ, কণ্ঠের গভীরতা বাড়ানো ও কমানোর ব্যায়াম, জিহ্বার ব্যায়াম ও টাং টুইস্টার, কণ্ঠ শ্রুতিমধুর করার নিয়মকানুন, দমের সমস্যা দূর করার কৌশল, উচ্চারণের জড়তা দূর করার কৌশল, চোখ, আঙুল, হস্ত, নাক, ঘাড়, গলা ইত্যাদির ব্যায়াম, অভিনয়ে অংশগ্রহনের পদ্ধতি, পরিবেশ অনুসারে চরিত্রে গমনের প্রস্তুতি, অনুশীলন পদ্ধতি, গ্রুপ ভিত্তিক অভিনয়, চরিত্রাভিনয় পদ্ধতি, ইত্যাদি বিষয়বস্তুর উপর তিনি আলোকপাত করেন।
পরবর্তীতে জড়তা কাটাতে বিভিন্ন গেইম ও আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক ও আহার্য্য অভিনয় সম্পর্কে ধারণা দেন। এরপর তিনি উক্ত বিষয়বস্তুগুলো উদাহরণসহ আলোচনা এবং বিশ্লেষণ করে আমাদের নিকট বোধগম্য করে তুলে।
আলোচ্য বিষয়বস্তু প্রশিক্ষণার্থী মনোযোগ দিয়ে শুনিছে কিনা, আলোচনা বোধগম্য হচ্ছে কি না, আনন্দদায়ক হচ্ছে কি না, তা তিনি পর্যবেক্ষণ করেন। আলোচ্য বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছি কি না তা মাঝে মাঝে বিভিন্ন প্রশক্ষণার্থীর নিকট প্রশ্ন করে, তিনি যাচাই করেন।
দূর্বল ও ভালো উভয় প্রশিক্ষণার্থীর নিকট থেকে ফিডব্যাক নিয়ে আবশ্যক মত যে পর্যায়ে অস্পষ্টতা আছে তা দূর করার জন্য পুনরায় সংশ্লিষ্ট বিষয় আলোকপাত করেন। আলোচ্য বিষয় বস্তু উপস্থাপন ও বুঝানোর ক্ষেত্রে উদাহরণ, দৃষ্টান্ত দিয়ে আলোচনা প্রাণবন্ত ও ফলপ্রসূ করেন তিনি।
দু’দিনের ক্লাসে, শেষ দিনের শেষ পর্যায়ে তিনি উপসংহার টেনে পরবর্তীতে আলোচনার বিষয়বস্তু রিপোর্ট তৈরির মিধ্য দিয়ে প্রশিক্ষণ সমাপ্ত করেন। তিনি বিভিন্ন কলাকৌশলে অভিনয় কর্মশালার প্রতিটি মুহূর্ত আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলেন। তার দু’দিনের প্রশিক্ষণে আমরা সকলেই নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করেছি, নিঃসন্দেহে বলা যায় এর অবদান তনিমা সাহা’র।

Comments are closed, but trackbacks and pingbacks are open.