- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার-দেশ হবে জনতার,, এই স্লোগানকে বুকে ধারণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয় সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে বেলা ১২টায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রিয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এর আগে সরিষাবাড়ী পৌর এলাকার আরাম নগর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ২০২৫ ইং সালের ১জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন।
এ সময় জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আঃ আলিম, ছাদলের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সবুজ মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম, মিনহাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.