- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি :-
“মাদকে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে মাদক বিরোধী উল্লাস কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে উপজেলার নিতাই বাজারে যুব উন্নয়ন সংঘের উদ্যোগে নিতাই উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী কনসার্টের আয়োজন করা হয়।
নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ্ আল-মামুন। প্রাধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নিতাই ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন সমাজসেবক আব্দুল হক, সমাজসেবক জাহেদুল ইসলাম প্রমূখ।
এসময় বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল-মামুন বলেন- মাদকে না বলার জন্য এটি একটি দারুন উদ্যোগ। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এ রকম আরো বেশি বেশি উদ্যোগ নিতে হবে। যাতে যুব সমাজের মাঝে মাদক বিস্তার করতে না পারে।
উল্লাস কনসার্ট উদ্বোধন করেন আস সাব আউল আরেফিন চৌধুরী পারভেজ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.