- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানটির আয়োজনে মাদরাসা মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল করিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে সেঙ্গুয়া সাত গম্বুজ বড় জামে মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক আল আমিন, সদস্য সচিব, সহকারী অধ্যাপক জিয়াউল হক সোহেল, বগারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সমাজ সেবক মনজুরুল হক, মোহাম্মদ আজহারুল আনোয়ার ওরফে চান মিয়া, দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন, সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী, প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম , মোঃ মাহাবুবুর রহমান,সহকারী শিক্ষক মোঃ ফরিদ খান সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী সহ সুধীজন উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.