- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ ইয়াছিন পালোয়ানঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় টানা বৃষ্টির কারণে পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। বিশেষ করে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন যায়গায় রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে একাধিক পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি জমে গিয়ে বাসাবাড়ির সামনে এবং ভিতরে ঢুকে পড়েছে। কোথাও কোথাও ময়লা পানি রাস্তার পানির সাথে মিশে গিয়েছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে পানি পার হয়ে, এমনকি শিশু ও বৃদ্ধদের নিয়েও মসজিদে যাতায়াতে দেখা দিচ্ছে মারাত্মক সমস্যা।
৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুম এলেই এ এলাকার বিভিন্ন রাস্তায় পানি জমে যায়, কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ দেখা যায় না।
ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, “প্রতি বছরই একটু বৃষ্টি হলেই এমন অবস্থা হয়। কিন্তু এ বছরও এমন পরিস্থিতি। পৌরসভার পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি নজরে এসেছে এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পৌর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, “আমি সদ্য দায়িত্ব নিয়েছি। পৌর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে এক এক করে সব সমস্যার সমাধান করা হবে।”
স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে করে সামনের দিনগুলোতে আর এমন দুর্ভোগ পোহাতে না হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.