সরিষাবাড়ীতে  এনজিও’র শাখা ব্যবস্থাপককে   নির্যাতন ঘটনায় যুব  মহিলা লীগের সভাপতি সহ গ্রেপ্তার -দুই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এর শাখা ব্যবস্থাপক রণজিৎ চন্দ্র বর্মনকে (৪১) আটকে রেখে হাত -পা বেঁধে মুখ বেঁধে নির্যাতন, স্ট্যাম্পে ও সাদা চেকে  গ্রহণ স্বাক্ষর গ্রহণ , এবং উক্ত শাখা থেকে গ্রহণ কৃত ঋনের ২ টি  বহিতে ২ লক্ষ টাকার পরিশোধ দেখিয়ে স্বাক্ষর গ্রহণ এবং বিকাশ থেকে ১০ হাজার টাকা নেওয়ার ঘটনায় উপজেলা যুব  মহিলা লীগের সভাপতি  ও  মা ছেলে দুই জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায়  শাখা ব্যবস্থাপক রঞ্জিত চন্দ্র বর্মন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় তিন জন কে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ মা ও ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মা ও ছেলেকে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করে । শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরিষাবাড়ি কলেজ রোড উপজেলা যুব মহিলা লীগের  সভাপতি অনুপামা সূত্রধর এর বাসায় এ অমানবিক নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শাখা ব্যবস্থাপকের নিকট দাবীকৃত মুক্তিপণের ২০ লক্ষ টাকার সাদা স্ট্যাম্প ও সাদা ব্যাংক চেকের পাতা উদ্ধার করেছেন বলে জানা গেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় যূব মহিলা লীগের সভাপতি অনুপমা সূত্রধর তার মোবাইলের ফোন থেকে ফোন করে  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এর শাখা ব্যবস্থাপক রণজিৎ চন্দ্র বর্মন কে তার বাসায় পূর্বপরিকল্পিতভাবে তাকে আনুমানিক সকাল ১০ টার দিকে ডেকে নিয়ে আটকে ফেলা হয়। সেখানে অনুপমা, তার স্বামী ও ছেলে প্রিন্স আদিত্য সরকার ও তার এক বন্ধু সহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে লোহার রড ও ধারালো দা দিয়ে ও লাঠি দিয়ে  মারধর এবং  জাইঙ্গা পরিয়ে ভিডিও ধারণ করে করে বলে রঞ্জিত চন্দ্র বর্মন জানান। এ ছাড়াও  তার পায়ুপথে মরিচের গুঁড়ো ঢুকিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়।
এ দিকে রণজিৎ চন্দ্র বর্মন সেলুনে চুল কাটার কথা বলে সকালে বাসা থেকে বের হয়। তার বাসায় ফিরতে দেরি হওয়ায রণজিৎ চন্দ্র বর্মন এর স্ত্রী সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোবাইল ফোনে লোকেশন ট্র্যাকিং করে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রণজিৎকে রাত ৮ টার দিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদ বলেন—“ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সেখান থেকে শাখা ব্যবস্থাপকের নিকট থেকে সাদা স্ট্যাম্প ও ফাঁকা চেকে স্বাক্ষর নেওয়া ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে  অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করে দুই জন কে  গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.