মোঃ ইয়াছিন পালোয়ান:
২৫ নভেম্বর  ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের  ভারপ্রাপ্ত আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর নেতৃত্বে  সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কার্যালয় থেকে  একটি র‍্যালি বের হয়ে সদরের
সড়ক মহাসড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্হানে এসে মিলিত হয়। এসময়,  বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী বক্তব্যে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরমুক্তিযোদ্ধাদের আক্রমণে ফরিদগঞ্জ থেকে পাক হানাদার বাহিনী পালিয়ে যায় এবং  ২৫ নভেম্বর ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের শহীদ মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরোও বলেন, যে সকল মুক্তিযুদ্ধারা বেঁচে রয়েছেন দলমত নির্বিশেষে  সকলেই তাদেরকে শ্রদ্ধা ও মুল্যায়িত করার আহব্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের যুগ্ন আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী,  সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা  দেলোয়ার হোসেন পাটওয়ারী, সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: আমির হোসেন মৃধা, বীর মুক্তিযুদ্ধা হাবিলদার আবুল কালাম সহ বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা গন।
একই দিনে উপজেলার ১৬ টি ইউনিয়নে আহব্বায়ক কমিটি অনুমোদন ও ঘোষনা  করা হয়