- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাতে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে ওই শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। নিহত স্কুল শিক্ষার্থীর নাম সিদ্ধার্থ চন্দ্র ভট্টাচার্য (১২)। সে পূর্ব ফুলমতি গ্রামের কেষ্ট চন্দ্র ভট্টাচার্যের ছেলে ও বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, মায়ের সাথে অভিমান করে গত শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দেয় সিদ্ধার্থ। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় সিদ্ধার্থকে উদ্ধার করে নিকটবর্তী বালারহাট বাজারের পল্লী চিকিৎসক মহব্বত হোসেনের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক সিদ্ধার্থকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে সিদ্ধার্থ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় রাতেই একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.