দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ১

আল হেলাল চৌধুরী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে গতরাত সাড়ে ১১টায় মধ্যপাড়া বাজার থেকে তিনজন মটরসাইকেল যোগে ফুলবাড়ী আসার পথে মহেশপুর মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে আসা খড়বোঝাই পিক-আপ ভ্যানের সাথে মুখোঁমূখী সংর্ঘষে ঘটনাস্থলে ফুলবাড়ী পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অসোক গুপ্ত এর একমাত্র ছেলে শুভজিৎ গুপ্ত (১৮) নামে ১ জন নিহত হন। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় ফুলবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নির্মল গুপ্ত এর ছেলে কুড়িগ্রাম মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা প্রীতম গুপ্ত (২৬) ও কাঁটাবাড়ী গ্রামের কালিকান্ত রায়ের ছেলে পৃথীবি রায় (১৮) কে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ঐ রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে ব্যাংক কর্মকর্তা প্রীতম গুপ্ত মারা যান। এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ী শহরে শোকের ছায়া নেমে আসে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.