- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রাজধানীর ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মপুর থানায় তিন বন্ধুকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত মেয়ের বাবা। রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন তিনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ বলেন, গত (২৯ জানুয়ারি) এক যুবক সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রেস্তোরাঁর ওয়াশরুমে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় যুবকের পরিচিত একটি বাসায় নিয়ে আসে। পরে ভিকটিমের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকলে তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন সেখানে আইসিইউতে থাকার পর আজ রোববার সকালে তরুণীটি মারা যায়।
ওসি আবদুল লতিফ আরও বলেন, ভিকটিম তরুণীর বাবা অভিযোগ করেছেন, অসুস্থ মেয়েকে ওই বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়। তখন বেশি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ওই থানার এসআই নাজমুল বলেন, এ ঘটনায় মেয়ের বাবা থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত অভিযুক্ত যুবকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত এরচেয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা আছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.