- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মুন্সীগঞ্জ মুক্তারপুর সিপাইপাড়া প্রধান সড়কের পাশে বনিক্যপাড়া মার্কেটের প্রায় ১১ টি দোকান এবং শতবছরের পুরনো কড়ই গাছ আগুনে পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৪ টায় আগুনের সুত্রপাত ঘটে। এপর এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে খাবার হোটেল, কাপড় ও লেপ তোশকের দোকান, হেয়ার কাটিং, হাড়ি-পাতিলেরদোকান সহ সবকয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ করেন বলেন কেউ ষড়যন্ত্র করে আগুল লাগিয়েদিয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবু ইউসুফ জানায়, আমরা এলাকাবাসীর ফোন পেয়ে রাত ৪ টায় ঘটনা স্থলে পৌছাই। আমাদের ১টি ইউনিট কাজ করে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সুত্রপাত নিশ্চিত করা যায়নি প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.