- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃ আল হেলাল চৌধুরী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে আজ সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। টিকাদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রথম টিকা গ্রহণ করেন ফুলবাড়ী বিজিবির সহকারী নায়েব সুবেদার (প্রধান সহকারী) উত্তম কুমার সিংহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুর ৪২-বিজিবি’র সেক্টরের মেডিকেল অফিসার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার করোনা ভেক্সিন বরাদ্ধ পাওয়া গেছে। প্রথম দিনে ৫০ জনের টার্গেট রয়েছে। দুপুর পর্যন্ত ৩৬ জনের শরিরে ভ্যাক্সিন দেয়া হয়েছে এর মধ্যে ২৭ জন বিজিবি সদস্য।

Comments are closed, but trackbacks and pingbacks are open.