- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে ছেলের বউসহ ছেলেদের নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে একটি পরিবার। পাইকারী ধরে গাঁজা ক্রয় করে পুটলিতে ভরে পুরিয়া বানিয়ে এলাকায় খুচরা ধরে বিক্রয়ের মধ্য দিয়ে মাদকের রমরমা বানিজ্য গড়ে
তুলেছে ওই পরিবার। খবর পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার আতরবাড়ী (পার চতিলা) গ্রামের মৃত ওমর আলীর ছেলে সানোয়ার হোসেন (কৈটা) (৫৮), তার ২ ছেলে ময়েজ উদ্দিন (৩৫) এবং মইনুল ইসলাম (৪০) ও তার স্ত্রী সমতা
বেগম (৩০)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপনে জানতে পারি ওই এলাকায় একটি পরিবারের সবাই মিলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তারা সবাই এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। খবরের সূত্র মোতাবেক গভীর রাতে তাদের বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ সানোয়ার হোসেন (কৈটা), তার ছেলে ময়েজ উদ্দিন ও সমতা বেগমকে গ্রেফতার করা হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মইনুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। বুধবার দুপুরের দিকে পুলিশ তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.