- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

জামালপুর সংবাদদাতা
জামালপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। পরে মরদেহ নিলক্ষিয়া গোমের গ্রামে তার বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়। হামলার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজনের নাম জানা গেলেও বাকি দুজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
যে চারজনের নাম জানা গেছে তারা হলেন গোলাম কিবরিয়া সুমন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আইনাল হক ও কফিল উদ্দিন। পরিবারের পক্ষ থেকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে এ হামলার জন্য দায়ী করা হয়েছে।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধী যত প্রভাবশালীই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.