আনোয়ারায় সূরে সূরে বর্ষাবরণ

 

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষার প্রথম দিনে বর্ষার গান, কবির গান, ভক্তিমূলক গান ও ভাণ্ডারি গানের মধ্যদিয়ে বর্ষাবরণ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্কে এই বর্ষাবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিয়া রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রত্যেক ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, এবং জেলা প্রশাসক কার্যলায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার প্রত্যেক ইউপি চেয়ারম্যানদের হাতে গাছের চারা তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.