২ নির্মান শ্রমিককে অপহরণ করল কেএনএফ সন্ত্রাসীরা

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি: 
গত ১৫ জুন ২৩ ইং, সকাল ১০ ঘটিকায় রুমা উপজেলায় রুমা টু রোয়াংছড়ি নির্মানাধীন রাস্তার ০২ জন নির্মান শ্রমিক  কে অপহরণ করে কেএনএফ সন্ত্রাসীরা। দুই জন শ্রমিক হলেন, দোস মোহাম্মদ (১৮), বাইশারী, কক্সবাজার এবং দেলোয়ার হোসেন (১৫), গর্জনিয়া, কক্সবাজার। ব্রীজের প্রধান ঠিকাদার আনিসুর রহমান সুজন দৈনিক বান্দরবান কে জানান, কিছুদিন আগে কেএনএফ এর সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদের  ১ জন নির্মাণশ্রমিক কে রুমা ইটভাটা হতে অপহরণের করে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে  ৫ লক্ষ ৫০ হাজার  টাকা পরিশোধ করে উক্ত শ্রমিক কে ছাড়িয়ে আনা হয়। কিন্তু আজ আবার ২ জন শ্রমিক কে অপহরণ করে কেএনএফ সন্ত্রাসীরা। পরবর্তীতে কে এন এফ এর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, আজ ভুলবশত তাদের শ্রমিককে অপহরন করা হয়েছে। পরবর্তীতে যোগাযোগ করা হলে বিনা মুক্তিপনে উক্ত শ্রমিকদের  উপজেলার থানতাম পাড়া নামক স্থানে চোখ বাধা অবস্থায় ছেড়ে দেয় কেএনএফ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.