- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ম্যাচের দুই তৃতীয়াংশ সময় লিভারপুল খেলল ১০ জনের দল নিয়ে। তার ওপর ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। হার যখন চোখ রাঙাচ্ছিল এরপর ডারউইন নুনেজের ম্যাজিক। দ্বিতীয়ার্ধের বদলি হিসেবে নামা উরুগুইয়ান ফরোয়ার্ডের কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল করে অল রেডসদের এনে দিলেন নাটকীয় এক জয়। ক্লপের শিষ্যরা জিতেছে ২-১ গোলের ব্যবধানে।
ম্যাচের ২৫ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে লিভারপুল। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দুই মিনিট পর লাল কার্ড পান লিভারপুল অধিনায়ক ভ্যান ডাইক। ডি বক্সে ঢোকার মুখে ইসাককে বাজেভাবে ফাউল করে বসেন ফন ডাইক। ফলে প্রথমে গোল ও পরে লাল কার্ড খেয়ে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা।
৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল নিউক্যাসল। তবে এরপর চিত্র পাল্টে দেন ডারউইন নুনেজ। ১০ জন নিয়েও শেষ মুহূর্তে ডারউইন নুনেজের জোড়া গোলে নাটকীয় জয় পায় লিভারপুল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.