- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস এম আব্দুর রাজ্জাক:
টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতান আহম্মেদ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ রবিবার কলেজের অধ্যক্ষের কার্যালয়ে সভাপতি স,ম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি স,ম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আনছার আলীর নেতৃত্বে ১০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল নিয়ে কলেজে পৌঁছালে অধ্যক্ষ মহোদয় ফুলের তোড়া দিয়ে সাংবাদিকদের অভিনন্দন জানানোর পরে সাংবাদিকদের পক্ষ থেকে ধনবাড়ী সরকারি কলেজে নবযোগদানকৃত অধ্যক্ষ সুলতান আহম্মেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় নবযোগদানকৃত অধ্যক্ষ সুলতান আহম্মেদ সততা ও নিষ্ঠার সাথে সুন্দরভাবে যাতে কলেজ পরিচালনা করতে পারেন এজন্য সাংবাদিকসহ সুধীমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংবাদিক এস এম আব্দুর রাজ্জাক, মাইটিভি ও জনকন্ঠর প্রতিনিধি হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি সৈয়দ সাজন আহম্মেদ রাজু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পাসারণ কর্মকর্তা এম এ মাজেদ, টাঙ্গাইল জেলা ও ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক রামচন্দ্র ঘোষ প্রমুখ সহ সুধীজন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.